ভাণ্ডারিয়ায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভাণ্ডারিয়ায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

ভাণ্ডারিয়ায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

ভাণ্ডারিয়ায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় লাইফ কেয়ার হসপিটালের মালিক ডা: নিপা মন্ডলের ভুল চিকিৎসায় রুমানা নামের এক গর্ভবতীর গর্ভজাত নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

 

 

রোববার ভাণ্ডারিয়া প্রেস ক্লাব বরাবরে এ ঘটনায় রোগী রুমানা বেগমের ভাই মাওলানা মো: গোলাম আযম একটি লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী ক্ষতিগ্রস্থ রুমানা উপজেলার গোলবুনিয়া গ্রামের ইমাম হোসেনের স্ত্রী।

 

 

গোলাম আযমের অভিযোগ, তার গর্ভবতী বোন রুমানাকে নিয়ে গত ১৯ আগস্ট লাইফ কেয়ার হাসপাতালের মালিক ডা: নিপা মন্ডলকে দেখালে তিনি আলট্রাসনোগ্রাফি করে একটি চিকিৎসাপত্র দেয়। সে অনুয়ায়ী রোগী ওষুধের ৭ দিনের কোর্স সম্পন্ন করলে বাচ্ছার নড়াচড়া বন্ধ হয়ে যায়। তখন (২৯ আগস্ট) শনিবার আবারো উক্ত ডাক্তার নিপা মন্ডলের নিকট স্মরনাপন্ন হলে তিনি আবারো আলট্রাসনোগ্রাফি করে বোনের গর্ভজাত বাচ্ছাকে মৃত ঘোষণা করেন এবং তার দেয়া চিকিৎসা পত্রের ৫০০ এমজির একটি অ্যান্টিবায়োটিক ওষুধ কেটে ২৫০ এমজি বানিয়ে আবারো চিকিৎসাপত্র দেয়।

 

 

গর্ভজাত শিশুর মৃত নিশ্চিত হওয়ার পরও কেন ওষুদের ডোজ কমানো হলো এমন প্রশ্নের করলে তাকে অন্যত্র চলে যেতে বলা হয়। পরে নিরুপায় হয়ে উক্ত রোগীকে নিয়ে স্থানীয় লাবান্য নামে একটি ক্লিনিকে নিয়ে গেলে ওইদিন রাতেই সেখানে নরমালে ডেলিভারি করানো হয় এবং মৃত কন্যা সন্তান প্রসব করে রুমানা। এ ঘটনার তদন্ত পূর্বক বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার।

 

 

অভিযোগ রয়েছে, এর আগেও উক্ত ডাক্তারের অপচিকিৎসায় এমন ঘটনা ঘটেছে।

 

 

এ ব্যাপারে অভিযুক্ত লাইফ কেয়ার হসপিটালের মালিক ডা: নিপা মন্ডলের কাছে জানতে চাইলে তিনি জানান, সেইভ ড্রাগ দিয়ে সঠিক চিকিৎসা দিয়েছি। তবে, গর্ভজাত বাচ্চার মৃত নিশ্চিত হয়েও কেন চিকিৎসা দেয়া হলো এমন প্রশ্ন করা হলে তিনি সঠিক কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD