সংবাদ শিরোনাম:

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কাউখালীর স্কুলছাত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:58:57 pm, Saturday, 15 February 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের কাউখালীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রী (১৩) বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার মাগুরা গ্রামের ইমাম হোসেনের কন্যা পূর্ব আমড়াজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে তার অভিভাবকরা বিয়ের জন্য ওই ছাত্রীর অমতে শনিবার (১৫ ফেব্রæয়ারি) সকালে মেয়ের বাড়িতে বসে বিয়ের পাকা কথা পার্শ্ববর্তী ঝালকাঠী উপজেলার বর পক্ষের সাথে চলছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা ছাত্রীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। পরে নির্বাহী অফিসার ওই ছাত্রীকে সাথে করে বিদ্যালয়ে নিয়ে এসে ক্লাসে বসিয়ে দেন। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের কথা জানতে পেরে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে ছাত্রীকে স্কুলে নিয়ে আসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কাউখালীর স্কুলছাত্রী

প্রকাশের সময় : 05:58:57 pm, Saturday, 15 February 2020