স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে কলাপাড়ায় তরুণী গৃহবধূর সংবাদ সম্মেলন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে কলাপাড়ায় তরুণী গৃহবধূর সংবাদ সম্মেলন

স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে কলাপাড়ায় তরুণী গৃহবধূর সংবাদ সম্মেলন




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।  আমার স্বামীর ঔরষে সন্তান জন্মদানের সক্ষমতা নেই। ডাক্তারের পরীক্ষায় বলা হয়েছে। আমার স্বামী জাকির হোসেন সৌদি আরবে থাকাকালীন বিভিন্ন সময় আমার ব্যাংক একাউন্টে ১২ লাখ টাকা জমা দিয়েছেন। যার থেকে নিজে তিন লাখ ২৪ হাজার নিজে উত্তোলন করেছেন। দুই লাখ ৮৪ হাজার ভাই বাহাউদ্দিনকে দেয়া হয়েছে।

জাকির হোসেনের নির্দেশে আরও কিছু টাকা তার আত্মীয় সজনকে দিয়েছেন। এভাবে ছয় লাখ ৫৮ হাজার টাকা নিয়ে জাকির হোসেন আত্মীয় স্বজন মিলে নিয়েছেন। বাকি ছয় লাখ ১৫ হাজার ছয় বছরে নিজের খোরপোষ, বাসা ভাড়া ও লেখাপড়ার জন্য খরচ হয়েছে। ৫৩ লাখ টাকার কথা সম্পুর্ণ মিথ্যা বানোয়াট। স্বামীর গচ্ছিত কোন টাকা তার কাছে নেই। এমনসব পাল্টাঅভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তরুণী নিঃসন্তান গৃহবধূ উম্মে হান্না লিয়া। শুক্রবার রাতে কলাপাড়া প্রেসক্লাবে লিখিত অক্তব্যে লিয়া আরও বলেন, তিনি মাস্টার্স উত্তীর্ণ শিক্ষার্থী। বর্তমানে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। অথচ তাকে আসামি করে স্বামী জাকির হোসেন একটি মামলা করেছেন।

যেখানে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। যা মিথ্যা বলে দাবি করেন এ গৃহবধূ। লিয়া জানান, ২০১২ সালে বালিয়াতলীর মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে জাকির হোসেনের সঙ্গে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়। তখন জাকির হোসেন সৌদি আরবে থাকত। ২০১৪ সালে দেশে ফিরলে বিয়ে রেজিস্ট্রি করা হয়। স্বামী জাকিরের শারীরীক অক্ষমতার কারণে সম্পর্কের অবনতি হয় এবং তালাক প্রদান করেন বলে লিয়ার দাবি। এ কারণে ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। হুমকি দেয়া হচ্ছে মোবাইলে। তাকে খুন করার হুমকি দেয়ার অভিযোগ করেন লিয়া। এসময় লিয়ার বাবা-মা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত জাকির হোসেন জানান, তার বিরুদ্ধে শারীরীক অক্ষমতার অভিযোগ ঠিক নয়।

এটি একটি মিথ্যা কথা। টাকা আত্মসাতের যথাযথ প্রমাণ রয়েছে বলেই মামলা করেছেন। হুমকি-ধামকির অভিযোগ সম্পুর্ণ মিথ্যা। উল্টো তাকে অনেক কিছু লিয়া বলেছে বলে পাল্টাঅভিযোগ তোলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD