বাবার কবরে তারেক, আবেগে ভিজল চন্দ্রিমা Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ




বাবার কবরে তারেক, আবেগে ভিজল চন্দ্রিমা

বাবার কবরে তারেক, আবেগে ভিজল চন্দ্রিমা




ডেস্ক রিপোর্ট ॥ দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে বাবার কবরে শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক অঙ্গনে ফেরার একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে জিয়ারতের মধ্য দিয়ে আবেগঘন এক অধ্যায়ের সূচনা হয়।

বিকেল ৪টা ৪০ মিনিটে তারেক রহমান মাজার প্রাঙ্গণে পৌঁছালে নেতাকর্মীদের মধ্যে আবেগের ছোঁয়া লাগে। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে বাবার কবরের পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। এ সময় তাকে চোখ মুছতে দেখা যায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার কবরে সর্বশেষ শ্রদ্ধা জানিয়েছিলেন তারেক রহমান। এরপর দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও প্রবাস জীবনের কারণে আর দেশে ফেরা সম্ভব হয়নি।

এর আগে বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে তিনি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।

তারেক রহমানের জিয়ারতকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যান এলাকায় কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা।

কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD