বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল

বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল




পিরোজপুর প্রতিনিধি : প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থ বছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

আজ শনিবার বিকেলে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি সিও অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। এই বাজেট গণমুখী, এই বাজেট জনতার। শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য। শেখ হাসিনার সরকার, বার বার দরকার। এসব শ্লোগানে মুখরিত হয় রাজপথ।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে বহু ষড়যন্ত্র হয়েছে। জননেত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে! আল-াহ জননেত্রী শেখ হাসিনাকে এদেশের উন্নয়নের জন্য বাঁচিয়ে রেখেছেন। দেশরতœ শেখ হাসিনার নির্দেশ পালনে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সব সময় রাজপথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। স্বেচ্ছাসেবক লীগ দেশরতœ শেখ হাসিনার প্রশ্নে যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শুভদীপ সিকদার শুভ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক টিটু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক অমিত বিশ^াস, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংবাদিক বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম হাসান সহ অসংখ্য নেতাকর্মী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD