সংবাদ শিরোনাম:

বাউফলে হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:23:55 am, Friday, 17 May 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের গাজীমাঝি ও গোয়ালিয়াবাঘা গ্রামের গুলবাগ এলাকায় হঠাৎ ঝড়ে ঘরের চালা উপড়ে, গাছপালা ও বিদ্যুতের খুটি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় ওই এলাকায় ।

বুধবার বিকেল ৫টার দিকে ওই ঘটনা ঘটে।বিকেল ৫টার দিকে হঠাৎ প্রবল বেগে ঝড় বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। পাঁচ থেকে দশ মিনিট স্থায়ীত্ব হয়। ওই সময় ওই এলাকার মো. শামীম সিকদার, কাজী মো. মাঈনুদ্দিন, মো. সবুজ, মো. মনির হোসেন চৌকিদার ও মো. সোহেল সিকদার সহ অন্তত আট-দশ জনের ঘরের টিনের চালা উড়িয়ে নিয়ে যায় এবং ওই এলাকার শতাধিক গাছপালা ভেঙে যায় ও দুটি বিদ্যুতের খুটি ভেঙে ব্যাপক ক্ষতি হয়। এ কারণে গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
ভুক্তভোগী শামীম সিকদার বলেন,‘ঋণ করে ঘর উঠিয়েছি। সর্বনাশা ঝড়ে আমার সব শেষ করে দিল।’
এ ব্যাপারে সূর্য্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন (বাচ্চু) বলেন হঠাৎ ঝড়ে ওই এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলে হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশের সময় : 12:23:55 am, Friday, 17 May 2019