সংবাদ শিরোনাম:

বাউফলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, আহত-১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:49:06 pm, Sunday, 17 March 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মো. জাহিদুল(১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। জাহিদুল কাছিপাড়া আবদুর রশিদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাছিপাড়া-বাহেরচর সড়কের কানাই বলাইর দীঘি এলাকায় ঘটে এ ঘটনা। নিহত জাহিদুলের পিতার নাম মো. সালাম মৃধা।

জানা গেছে, একটি দ্রুতগামী ট্রলি বিপরীত দিক থেকে আসা জাহিদুলের মটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় জাহিদুল। এ দূর্ঘটনায় অপর মটরসাইকেল আরোহী আল আমিন(১৬) গুরুতর আহত হয়। আল আমিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ দূর্ঘটনায় জড়িতদের বিচার দাবীতে কাছিপাড়া বাজারে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জাহিদুলের সহপাঠী এবং স্থানীয়রা। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মাকসুদ মুরাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় ঘাতক ট্রলিটির চালককে আটকের চেষ্টা অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বাউফলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, আহত-১

প্রকাশের সময় : 11:49:06 pm, Sunday, 17 March 2019