সংবাদ শিরোনাম:

বাউফলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত,আহত ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:40:52 pm, Friday, 21 February 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন।। পটুয়াখালীর বাউফলে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে মোঃ আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত এবং হৃদয় নামে ১জন শিক্ষার্থী আহত হয়েছে। আহত হৃদয়কে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আরিফুলের পিতার নাম শহিদুল ইসলাম, সাং- রামনগর তাতেঁরকাঠী,নাজিরপুর। জানা গেছে ওই দুই শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গ্রামের বাড়ি রামনগর তাঁতেরকাঠী এলাকা থেকে মোটর সাইকেল চালিয়ে বাউফলের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে নাজিরপুর মৃধা বাড়ী এলাকার মোড়ে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: তানভীর আহম্মেদ আরিফুল ইসলামকে মৃত ঘোষনা করেন। নিহত আরিফুল ইসলাম বরিশাল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সিভিল ২য় বর্ষের ছাত্র ও আহত হৃদয় শেষ বর্ষের ছাত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত,আহত ১

প্রকাশের সময় : 10:40:52 pm, Friday, 21 February 2020