বাউফলে সড়কের মাঝে বাঁশের বেড়া Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে সড়কের মাঝে বাঁশের বেড়া

বাউফলে সড়কের মাঝে বাঁশের বেড়া

বাউফলে সড়কের মাঝে বাঁশের বেড়া




বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে সড়কের মাঝে বাঁশের বেড়া দিয়ে জনসাধারণের চলাচলের পথ আটকে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের জোড়াপুল এলাকায় এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের মৃধাবাড়ি হাফেজিয়া মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন সড়ক দিয়ে গ্রামের অর্ধশত পরিবার যাতায়াত করে। সম্প্রতি মসজিদ সংলগ্ন নিজ বাড়ির সামনে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শিহাব উদ্দিন। ওই স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণের জন্য বেশ কিছুদিন ধরে বিভিন্ন নির্মাণ সামগ্রী পরিবহন করা হচ্ছিল।

শুক্রবার ওই গ্রামের মোশারেফ হোসেন চাপরাসি নামের এক ব্যক্তি নিজের জমি দাবি করে সড়কটির অর্ধেক অংশজুড়ে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন। ফলে জনসাধারণের যাতায়াতের পথ ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে নির্মাণসামগ্রী সরবরাহ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় কবির হোসেন ও আনসার উদ্দিনসহ একাধিক এলাকাবাসী বলেন, সড়কটি বন্ধ করে দেয়ায় জনসাধারণ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। অবিলম্বে বেড়া খুলে দেয়ার দাবি জানান এলাকাবাসী।

মোশারেফ হোসেন চাপরাসি বলেন, সবাই আমার জমির ওপর দিয়ে যাতায়াত করায় গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি আমার নিজস্ব জমিতে বেড়া দিয়েছি। কারও চলাচলের পথ আটকে রাখিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD