বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বাউফলে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:30:46 pm, Thursday, 30 April 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পটুয়াখালীর বাউফলে আজ বৃহস্পতিবার মো. মামুন (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে সজীব দাস (২৮) নামে এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ ১০ টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

আহত মামুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সজীব দাস হলেন কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি (একাংশ)।

স্থানীয় বাসিন্দা ও আহত যুবলীগ কর্মীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সজীব দাস স্থানীয় এক স্কুল ছাত্রীকে অসম প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। গত বুধবার রাতে সজীব ওই ছাত্রীটির বাড়িতে গিয়ে উত্ত্যক্ত করলে স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়ে। যার নেতৃত্বে ছিলেন যুবলীগ কর্মী মো. মামুন। ওই ঘটনার জেরে আজ সকাল ১০ টার দিকে সজীব ও পঙ্কজ দাসের (৩৫) নেতৃত্বে ৮-১০ জনের একটি দল মামুনের ওপর হামলা চালায়। ওই সময় মামুন দৌড়ে একটি ঘরে ঢুকলে সেখানে গিয়েও এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে হামলাকারীরা চলে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান বলেন,‘সজীব কিংবা পঙ্কজ ছাত্রলীগের কোনো পদ-পদবীতে নেই। তাঁরা ছাত্রলীগের কেউ না। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে জানার জন্য সজীবের মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। তবে পঙ্কজ দাস বলেন,‘তিনি ও সজীব কেউ-ই ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন,‘লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাউফলে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : 06:30:46 pm, Thursday, 30 April 2020