সংবাদ শিরোনাম:

বাউফলে সরকারি কর্মকর্তাকে মারলেন ইউপি চেয়ারম্যান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:09:50 am, Friday, 30 October 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা মো. আনছার উদ্দিন মোল্লাকে মারধর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাঁকে ডেকে নিয়ে কনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাত সাড়ে ১১টার দিকে আনছার উদ্দিন মোল্লা ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারের বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আনছার উদ্দিন মোল্লা উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা। আর ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও ওই কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আনছার উদ্দিনের বাড়ি কনকদিয়া গ্রামে। সন্ধ্যার দিকে তিনি কনকদিয়া বাজারে যান। ইউপি চেয়ারম্যান শাহিনের সঙ্গে দেখা হলে তিনি সালাম দেন। একপর্যায়ে আনছার উদ্দিনকে কথা শোনার জন্য ডাকেন ইউপি চেয়ারম্যান শাহিন। ডেকে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের নাম ধরে গালাগাল করেন। আনছার উদ্দিন এর প্রতিবাদ করলে তাঁকে প্রকাশ্যে শাহিন মারধর করেন।

একটি সূত্র জানায়, সম্প্রতি সারের ডিলার নিয়োগ নিয়ে ইউপি চেয়ারম্যান শাহিন ও উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরোধ সৃষ্টি হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা দুজনেই দুঃখ প্রকাশ করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে আনছার উদ্দিন মোল্লা বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে জানার জন্য ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা শাহিন হাওলাদারের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বাউফলে সরকারি কর্মকর্তাকে মারলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশের সময় : 01:09:50 am, Friday, 30 October 2020