বাউফলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বাউফলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ




আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ১লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার দুপুর ১২ টায় কালিশুরী ডিগ্রী কলেজ, নুরাইনপুর অগ্রনী বিদ্যাপীঠ ও পূর্ব মদনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

কালিশুরী ডিগ্রী কলেজের ৩’শ শিক্ষার্থীর মাঝে ৯’শত চারা বিতরণ করেন ওই কলেজের অধ্যক্ষ নেছার উদ্দিন(জামাল)শিকদার। নুরাইনপুর অগ্রনী বিদ্যাপীঠ বিদ্যালয় চারা বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। এ সময় তিনি প্রায় চার’শ ছাত্র-ছাত্রীর হাতে একটি করে গাছের চারা তুলে দেন।

পূর্ব মদনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২’শ ১০ জন কামলমতি শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নেছা। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাবিবা সুলতানা কানন বলেন, শিক্ষার্থীরা গাছের চারা হাতে পেয়ে বেজায় খুশি। শিক্ষার্থীদের পাশাপশি সাধারণ মানুষদেরও এ সব পরিবেশ বান্ধব গাছ লাগানা উচিত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD