বাউফলে শিক্ষকদের হত্যার হুমকির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে শিক্ষকদের হত্যার হুমকির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বাউফলে শিক্ষকদের হত্যার হুমকির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন




আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥  পটুয়াখালী বাউফল উপজেলার চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হত্যার হুমকির প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে সংশ্লিষ্ট প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার বেলা ১১টায় চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিভাবক হানিফ ব্যাপারীর নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, অভিভাবক রাসেল মৃধা ও লিটন ব্যাপারী, শিক্ষার্থী নাজমুল ইসলাম, সুমানা বেগম ও হাবিবা আক্তার।

বক্তারা মানববন্ধনে অভিযোগ করেন স্কুল ব্যবস্থাপনা নির্বাচনে পরাজিত হয়ে স্থানীয় শাহীন হাওলাদার প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হত্যার হুমকি দিয়ে আসছে। এদিকে অভিযুক্ত শাহিন হাওলাদার জানান, প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অনিয়মের ভিতরে চলে আসছে। ব্যবস্থাপনা কমিটি প্রভাবশালী হওয়ায় ও তাদের বিরুদ্ধে কথা বলায় আমার বিরুদ্ধে তাদের এ প্রতিবাদ; আমি এই প্রতিবাদকে ধিক্কার জানাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD