বাউফলে শারীরিক দূরত্ব বজায় রেখে পৌর মেয়রের ত্রাণ বিতরন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে শারীরিক দূরত্ব বজায় রেখে পৌর মেয়রের ত্রাণ বিতরন

বাউফলে শারীরিক দূরত্ব বজায় রেখে পৌর মেয়রের ত্রাণ বিতরন




আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রেখে তৃতীয় ধাপে কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল। শুক্রবার সকালে পৌরসভা কার্যালয়ের সামনে ব্যাক্তিগত তহবিল থেকে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। জানা গেছে, ইতিমধ্যে বাউফল পৌর মেয়র তার ব্যাক্তিগত তহবিল থেকে ১২শত কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন।

 

প্রথম ও দ্বিতীয় ধাপে একটি পরিবারকে দেওয়া হয়েছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তৈল, ১কেজি পিয়াজ ও একটি সাবান। শুক্রবার তৃতীয় ধাপে দেওয়া হচ্ছে ৫কেজি চাল, ৩কেজি আলু, ১ কেজি ডাল, ১কেজি তেল, ১কেজি পিয়াজ ও একটি সাবান।

 

পৌর মেয়র জানান, ইতিমধ্যে পৌর শহরের দুস্থ্য ও কর্মহীন মানুষ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পরিবারগুলোর মধ্যেও সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ ধারা অব্যাহত থাকবে। পরিবারগুলোকেও সরকারের নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সহায়তা নিতে আসতে যারা লজ্জা পাচ্ছেন মোবাইল ফোনে অবহিত করলে তাদেরকে বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা অব্যাহত আছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD