বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বাউফলে লাশ হয়ে ফিরলেন একই পরিবারের চার জন!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:18:27 pm, Friday, 24 May 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি : গাজীপুরের ইসলামপুর শরীফ মার্কেটের কাছে বুধবার রাতে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে একই পরিবারের মৃত চার জনের বাড়ি বাউফলের সূর্যমনি ইউনিয়নের কালিকাপুর গ্রামে। বৃহষ্পতিবার দুপুরে তাদের লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

সূর্যমনি ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু জানান, জীবিকার নির্বাহের তাগিদে শাহ আলম ওরফে মামুন মৃধা (৩৫) ঢাকার গাজীপুরের রেনেসা অ্যাপারেলস নামক একটি পোষাক তৈরীর কারখানায় কোয়ালিটি ইন্সেপেক্টর হিসেবে কাজ করতেন।

একই কারখানায় তার স্ত্রী মুনিরা বেগম ওরফে মুন্নী(৩০) স্ইুং অপারেটর হিসেবে কাজ করতেন। তারা ইসলামপুরের ইকবাল মাহামুদ নামের একজনের বাড়িতে ভাড়া থাকতো। তাদের বায়েজিদ (১০) ও ফাতেমা (৬) নামের এক ছেলে ও মেয়ে ছিল। তারা বাউফলের জনতা বাজার এলাকায় নানা বাড়ি থেকে লেখাপড়া করতো।

গ্রীস্মের বন্ধে নানির সাথে দুই ভাই বোন বাবা-মায়ের কাছে বেড়াতে গিয়েছিল। ঈদের ছুটিতে বাবা মার সাথে তাদের গ্রামের বাড়ি আসার কথা ছিল। কিন্তু তার আগেই তারা লাশ হয়ে ফিরে এলো। বুধবার রাত ১১ টার সময় মুন্নী তরকারি গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হলে সারা ঘরে আগুণ ধরে যায়।

কোন মতে মুন্নি ও শাহ আলম ঘর থেকে বেড়িয়ে আসলেও পুনরায় তারা ঘরে গিয়ে ছেলে বায়েজিদ ও মেয়ে ফাতেমাকে বের করে আনার চেষ্টাকালে বিদ্যুতের তারে জড়িয়ে পরে এবং আগুনে পুড়ে সন্তানসহ তারা মারা যান।

বৃহষ্পতিবার দুপুর আড়াইটার সময় তাদের লাশ গ্রামের বাড়ি বাউফলের সূর্যমনি ইউনিয়নের কালিকাপুরে আনা হলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এসময় স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে। আছরবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বাউফলে লাশ হয়ে ফিরলেন একই পরিবারের চার জন!

প্রকাশের সময় : 02:18:27 pm, Friday, 24 May 2019