বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বাউফলে রোপা বীজ নষ্ট করার প্রতিবাদ করায় পিটিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:25:25 pm, Monday, 19 August 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥  পটুয়াখালীর বাউফলে ধানক্ষেতের রোপা বীজ নষ্ট করার প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে জখম করে দড়ি দিয়ে বেঁধে উঠানে ফেলে রাখার ঘটনা ঘটেছে।ওই দুই ভাইয়ের নাম ইমরান খাঁন (১৮) ও ফয়সাল খাঁন(২৩)।

রোববার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে সংগঠিত এ ঘটনায় ৫ ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে ইমরান খান (১৮), ফয়সাল খাঁন (২৩), ইকবাল খাঁন(১৬) ও হালিম গাজী(৫৫) কে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ও নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট আনসার খাঁনের ধানক্ষেতের রোপা বীজ নষ্ট করে তাঁর বোন জামাই মন্নান খানের পালিত হাঁস। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে আনসার খানের ছেলে ইমরান ও ফয়সালের সাথে মন্নান খানের পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জেরে রোববার সকালে ইমরান গরুর জন্য খড় আনতে গেলে মন্নান খানের ভাই মতলেব খান ও আনসার খাঁনের ভাই হানিফ খাঁনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লোক ইমরানকে মারধর করতে থাকে। খবর পেয়ে ইমরানের ভাই ফয়সাল ও ইকবাল তাঁকে রক্ষা করতে গেলে তাদেরকেও পিটিয়ে জখম করে। এরপর ইমরান ও ফয়সালকে দড়ি দিয়ে বেঁধে বাড়ির উঠানে ফেলে রাখে হামলাকারীরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, ইমরানের বাম হাতের একটি হাড় ভেঙে গেছে। এবং অন্য রোগীদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম ও ভিতরে রক্ত জমাট বেঁধে আছে। আমরা তাদেরকে প্রাথমকি চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেছি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি জেনেছি, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বাউফলে রোপা বীজ নষ্ট করার প্রতিবাদ করায় পিটিয়ে জখম

প্রকাশের সময় : 10:25:25 pm, Monday, 19 August 2019