বাউফলে বিকাশ কর্মীকে কুপিয়ে ১৬ লক্ষাধিক টাকা ছিনতাই, আটক-২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে বিকাশ কর্মীকে কুপিয়ে ১৬ লক্ষাধিক টাকা ছিনতাই, আটক-২

বাউফলে বিকাশ কর্মীকে কুপিয়ে ১৬ লক্ষাধিক টাকা ছিনতাই, আটক-২




পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মামুন(৩২) ও হিরন(৩০) নামের দুই বিকাশ কর্মীকে কুপিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নওমালা ও দাশপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে হিরনকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত ২ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

জানা গেছে, বিকাশ কর্মী মামুন ও হিরন ঘটনার দিন পটুয়াখালী থেকে মটর সাইকেলযোগে বাউফল আসার পথে নওমালা ও দাশপাড়া সীমান্ত এলাকায় পৌঁছালে ৫ অস্ত্রধারী দুর্বৃত্ত মটরসাইকেলে গতিরোধ করে ১৬ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নেয়। পরে খবর পেয়ে বাউফল, দশমিান থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় দশমিনা উপজেলার ঠাকুরের হাট এলাকা থেকে ছিনতাইকারী প্রিন্স (২৩) ও সোহাগ (১৮) নামে দুজনকে আটক করে। তাদের বাড়ি বাউফল সদর ইউনিয়ননের সোমবাড়িয়রা বাজার এলাকায় ।

পটুয়াখালী বিকাশের ম্যানেজার গোবিন্দ চন্দ্রপাল জানায় ,দুপুরে পটুয়াখালীর একটি ব্যাংক থেকে সাড়ে ১৬ লাখ টাকা নিয়ে মটরসাইকেল যোগে হিরন ও মামুন দুই বিকাশ কর্মী বিকাশ এজেন্টদের মধ্যে টাকা বিতারণের জন্য যাওয়ার পথে দুর্বৃত্তরা হামলা করে টাকা ছিনিয়ে নিয়ে যায় ।ছিনতাইকারীদের বাধা দিতে গেলে বিকাশ কর্মী হিরনকে কুপিয়ে মাথা ফাটিয়ে দেয় তারা।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD