সংবাদ শিরোনাম:

বাউফলে প্রতিবন্ধী নারীকে ২১ মাস পর উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:55:00 pm, Saturday, 12 June 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ ২০১৯ সালের ১ আগষ্ট মারা যান বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের মৃত রাজ্জাক গাজীর প্রতিবন্ধী মেয়ে পুতুল (২৫)। এরপর থেকে তার নামে আসা প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ভাতা না পেয়ে ২১ মাস পরে অফিসে এসে খোঁজখবর নিয়ে পুতুলের স্বজনরা জানতে পারেন তিনি মারা গেছেন।

এ খবরে আকাশ ভেঙে পড়ে পুতুল ও তার স্বজনদের মাথায়। এরই মধ্যে ১৫ মাসের ভাতা থেকে বঞ্চিত হন পুতুল। পুতুলের বেঁচে থাকার বিষয়টি জানাজানির পর তোলপাড় শুরু হয়। পুনরায় ওই প্রতিবন্ধীর নামে ভাতা চালুর উদ্যোগ নিয়েছে উপজেলা সমাজসেবা অফিস।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬ সাল থেকে নিয়মিত সরকারি ভাতা পান শারীরিক প্রতিবন্ধী পুতুল। প্রায় ১৫ মাস ধরে তার নামে কোন ভাতা দেয়া হয়নি। খোঁজখবর নেয়ার জন্য স্বজনরা উপজেলা সমাজসেবা কার্যালয়ে আসেন। অফিসের নথি দেখে জানতে পারেন পুতুল ২০১৯ সালেই মারা যাওয়ায় তার ভাতা বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার পুতুলের বোন স্কুল শিক্ষক আয়শা বলেন, বুধবার অফিসে এসে অবহিত করার পর ১৫ মাসের বকেয়াসহ পুনরায় ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়।

কাছিপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার রিপন সিকদার বলেন, নুপুর বা পরিবারের কেউ আমাকে বিষয়টি জানায়নি। জানালে অনেক আগেই পদক্ষেপ নেয়া হত। বাউফল সমাজসেবা অফিসের মাঠকর্মী শহিদুল আলম বলেন, আমার আগে আবুল বাশার যখন দায়িত্বে ছিলেন তখন তিনি এই কাজটি করেছেন। আমি এসে পুনরায় ভাতা চালুর উদ্যোগ নিয়েছি।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘কোন প্রতিবন্ধী ৬ মাসের মধ্যে ভাতার টাকা উত্তোলন না করলে আমরা তার সম্পর্কে জানতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যোগাযোগ করি। সেখান থেকে আমাদেরকে জানানো হয় পুতুল মারা গেছে। তাই আমরা তার ভাতা বন্ধ করে দেই। তবে বিষয়টি জানার পরে পুতুলের বকেয়া ভাতার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার কাছে টাকা পৌঁছে দিয়েছি।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলে প্রতিবন্ধী নারীকে ২১ মাস পর উদ্ধার

প্রকাশের সময় : 08:55:00 pm, Saturday, 12 June 2021