সংবাদ শিরোনাম:

বাউফলে তেঁতুলিয়া নদীর ভাঙ্গনরোধে নদীপাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:31:39 pm, Tuesday, 26 February 2019
  • 19 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তেতুঁলিয়া নদীর অব্যাহত ভাঙ্গন রোধে প্রকল্প গ্রহনের দাবিতে আজ মঙ্গলবার সকালে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী। নদীপাড়ের তাঁতেরকাঠী, নিমদী, ধানদী, ডালিমা ও কচুয়া পয়েন্টে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে নাজিরপুর ইউপির চেয়ারম্যান মো. ইব্রাহিম ফারুক, তালুকদার জাহাঙ্গির হোসেন, বাউফল প্রেসক্লাবের আহ্বায়ক মো. হারুন-অর-রশিদ খান, মো. আমির হোসেন ব্যাপারী প্রমূখ বক্তৃতা করেন।

সত্তর দশক থেকে তেতুঁলিয়ার অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়েছে ঐতিহাসিক গঞ্জ আবে আবদুল্লাহর হাট, ভাওয়াল রাজার বংশউদ্বুত কচুয়ার জমিদার বাড়ি, নিমদী সরকারি প্রাইমারিসহ বহু সামাজিক প্রতিষ্ঠান, শত শত ঘরবাড়ি ও হাজার হাজার একর কৃষি জমি। পাল্টে যাচ্ছে বাউফলের মানচিত্র।

ভাঙনের ঝুঁকিতে পড়েছে নিমদী সরকারি প্রাইমারি, ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ধানদী ফাজিল মাদ্রাসা, দক্ষিন ধানদী সরকারি প্রাইমারি, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্সসহ অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠান।

ইতিমধ্যে হাজারও পরিবারের লোকজন ভূমিহীন হয়েছে ও পেশা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি নেমেছে মানববিপর্যয়। ভাঙনরোধে বৃহত্তর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ মানববন্ধনে আসা বিভিন্ন শ্রেণিপেশার লোকজন টেকসই প্রকল্প গ্রহনের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলে তেঁতুলিয়া নদীর ভাঙ্গনরোধে নদীপাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

প্রকাশের সময় : 11:31:39 pm, Tuesday, 26 February 2019