সংবাদ শিরোনাম:

বাউফলে চেয়ারম্যানের ড্রাইভারের হাতে পিস্তল নয়

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:41:40 pm, Wednesday, 7 July 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

বাউফল প্রতিনিধি॥ অন্যের কিশোরী বধূকে প্রলোভন দেখিয়ে বিয়ে করা আলোচিত বাউফলের কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদারের ড্রাইভার রুবেলের হাতে পিস্তল ছিল না। বাস্তবে তার হাতে একটি পিস্তল সদৃশ্য লাইটার ছিল। সোমবার রাতে বাউফল থানা পুলিশের হাতে ওই পিস্তল সদৃশ্য লাইটারটি হস্তান্তর করে রুবেল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি অন্যের কিশোরী বধূকে বিয়ে করে সারাদেশে আলোচনার ঝড় তোলেন কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার। বিষয়টি জানার পর চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর রেশ কাটতে না কাটতেই চেয়ারম্যানের মোটরসাইকেল ড্রাইভার হিসেবে পরিচিত রুবেলের হাতে থাকা পিস্তলের ছবি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। সোমবার রাতে রুবেল থানায় এসে সেই কথিত পিস্তলটি জমা দেয়। এরপরই বিষয়টির রহস্য বের হয়। মুলত একটি পিস্তল সদৃশ্য লাইটার নিয়ে ছবি তুলেছিল রুবেল।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, রুবেল যে পিস্তল সদৃশ্য লাইটার জমা দিয়েছে ছবির সঙ্গে তা হুবহু মিলেছে। তাই রুবেলকে ছেড়ে দেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলে চেয়ারম্যানের ড্রাইভারের হাতে পিস্তল নয়

প্রকাশের সময় : 09:41:40 pm, Wednesday, 7 July 2021