আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ খালে গোসল করতে নেমে নিখোঁজ মেহেদী হাসান হাওলাদার (৩০) এর লাশ উদ্ধার করা হয়েছে। মেহেদী হাসান পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চর শিবা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেদী সোমবার সকালে তার চাচা জহিরুল হক হাওলাদারের সঙ্গে একটি পণ্যবাহী ট্রলার নিয়ে বাউফলের কালাইয়া বাজারে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে ওই বাজারের মার্চেন্টপট্টি এলাকায় ঘাটলা দিয়ে খালে গোসল করতে নেমে তিনি ডুবে যান। সন্ধ্যা ৭টার দিকে ডুবুরীরা তার লাশ উদ্ধার করেন। কালাইয়া নৌ পুলিশের এসআই সোহাগ ফকির বিষয়টি নিশ্চিত করেন।
Reporter Name 

















