বাউফলে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ নেয়ার অভিযোগ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ নেয়ার অভিযোগ

বাউফলে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ নেয়ার অভিযোগ

বাউফলে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ নেয়ার অভিযোগ




বাউফল প্রতিনিধি॥ অফিসের সামনে সুন্দর করে লেখা- আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। কিন্তু ভেতরে দেদার চলছে ঘুষের কারবার। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।

 

 

খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডেলিভারি অর্ডার তৈরির ক্ষেত্রে বাউফল উপজেলা খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যেক ডিলারের কাছ থেকে ১০০০ টাকা হারে উৎকোচ নেয়ার পরই ডেলিভারি অর্ডার দেয়া হচ্ছে।

 

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির জন্য বাউফল উপজেলায় মোট ৪০ জন ডিলার রয়েছেন। আর এ কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা ১৯ হাজার ২৩২ জন। প্রত্যেক ডিলার ট্রেজারি চালানের মাধ্যমে চালের মূল্য পরিশোধের পর উপজেলা খাদ্য কর্মকর্তার কাছ থেকে ডেলিভারি অর্ডার নিয়ে থাকেন। ওই ডেলিভারি অর্ডার নেয়ার ক্ষেত্রেই প্রত্যেক ডিলারকে ১০০০ টাকা হারে উৎকোচ দিতে হচ্ছে।

 

 

ধুলিয়া ইউনিয়নের আলমাস হাওলাদার, মদনপুরা ইউনিয়নের নিজাম উদ্দিন ও নাজিরপুরের সিরাজ মেম্বারসহ একাধিক ডিলার বলেন, উপজেলা খাদ্য কর্মকর্তার নামে অফিস সহকারীরা ১০০০ টাকা হারে উৎকোচ আদায় করছেন। এছাড়া খাদ্যগুদাম থেকে চাল ডেলিভারি নেয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়।

 

 

অবশ্য উৎকোচ নেয়ার অভিযোগ অস্বীকার করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিদ্দিকুর রহমান বলেন, আমার নামে অফিসের কেউ টাকা নিলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, আমার কাছে ডিলাররা কোনো ধরনের অভিযোগ করেনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD