সংবাদ শিরোনাম:

বাউফলে করোনা উপসর্গ নিয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:01:14 am, Monday, 15 June 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

করোনা ভাইরাস (ছবি: সংগৃহীত)

আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃত্যু হয়েছে। শিক্ষিকার নাম আফরোজা বেগম (৬৫) । রবিবার সকাল ১০টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।মৃত আফরোজা বেগম ওই গ্রামের কাদের মুন্সির স্ত্রী।

তিনি ৫৯নং ধাউরা ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন।জানা গেছে, আফরোজা বেগম বেশ কিছু দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

রবিবার ভোরের দিকে তার অবস্থার অবনতি হয়। এরপর সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, মৃত ওই শিক্ষিকার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্যবিধি মেনেই তাকে দাফন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলে করোনা উপসর্গ নিয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃত্যু

প্রকাশের সময় : 12:01:14 am, Monday, 15 June 2020