বাউফলে এক শিক্ষার্থীকে হত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে এক শিক্ষার্থীকে হত্যা

বাউফলে এক শিক্ষার্থীকে হত্যা

বাউফলে এক শিক্ষার্থীকে হত্যা




আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ শাওন খন্দকার(২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে রাজিব রাজা(২৪) নামে এক ঘাতক। আজ সোমবার বেলা ১১ টায় উপজেলার বিলবিলাস বাজারে এ ঘটনা ঘটে। নিহত শাওন টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এম.এস.এস বিভাগের ছাত্র ছিলেন। বাবার নাম জাকির হোসেন সেন্টু।

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় বিলবিলাস বাজারে মদনপুরা গ্রামের ফয়েজ রাজার ছেলে রাজিবের চোখে টর্স লাইটের আলো মারার ঘটনাকে কেন্দ্র করে শাওন ও রাজিবের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন রাজিব টর্স দিয়ে শাওনের মাথায় আঘাত করে। আজ রোববার বেলা ১১ টার দিকে বিলবিলাস বাজারে চা খেতে ছিল শাওন।

 

 

এ সময়ে রাজিবের সঙ্গে শাওনের সঙ্গে দেখা হলে ওই ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে আবার কথাকাটি হয় । এক পর্যায়ে রাজীব শাওনের পেটে ও ঘারে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD