সংবাদ শিরোনাম:

বাউফলে এক গৃহবধূকে পিটিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:36:26 pm, Thursday, 30 January 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি॥  পটুয়াখালীর বাউফলে মোসা. সাজেদা বেগম(৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের পশ্চিম ইন্দ্রকূল গ্রামে ঘটে এ ঘটনা। সাজেদা বেগমের স্বামী মো. নুর ইসলাম সিকদার জানান, তিনি ও তাঁর ছোট বোন তাসলিমা(২৯) একই বাড়িতে পৃথক বসবাস করেন। দীর্ঘদিন ধরে তাঁর বোন তাসলিমা পৈত্রিক সম্পত্তি একা ভোগ করার জন্য তাদের উপর নিপীড়ন চালিয়ে আসছিলো।

এ কারনে গত বুধবার তাসলিমা তাঁর গোয়াল ঘরের সামনে মশারির জাল দিয়ে একটি বেড়া দেয়। বৃহস্পতিবার সকালে গোয়াল ঘর থেকে গরু নামানোর সময় ওই মশারির জালের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হলে তাসলিমা ক্ষিপ্ত হয়ে তাঁর স্ত্রী সাজেদা বেগমের নাকের উপর লাঠি দিয়ে আঘাত করে। এতে তাঁর স্ত্রীর নাকের উপরি অংশ কেটে যায়। পরে সাজেদা বেগমকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলে এক গৃহবধূকে পিটিয়ে জখম

প্রকাশের সময় : 09:36:26 pm, Thursday, 30 January 2020