বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হয় জানতে চাইল কমনওয়েলথ Latest Update News of Bangladesh

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের




বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হয় জানতে চাইল কমনওয়েলথ

বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হয় জানতে চাইল কমনওয়েলথ




ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। বৈঠকে বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হয় তা জানতে চেয়েছে পর্যবেক্ষক দলটি।

রোববার আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলে ছিলেন চার সদস্য।

বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেন, বাংলাদেশে যে নির্বাচন হয় সেটা কোন পদ্ধতিতে হয় তা জানতে চেয়েছে কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল। ভোটাররা কীভাবে ভোট দিতে যাবেন, ভোট কীভাবে নেয়া হবে। ভোট স্বচ্ছ করতে হলে রিটার্নিং ও প্রিসাইডিং অফিসারের কাজ কী।

সচিব বলেন, বাংলাদেশের নির্বাচনের আইনকানুন, বিধিবিধান, নির্বাচনের দিনে যানবাহন ব্যবস্থাপনার বিষয়ে ইসির কাছ থেকে অবহিত হতে এসেছিলেন তারা। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের পক্ষে সব কিছু তাদের কাছে উল্লেখ করেছেন। এটা যেহেতু তাদের প্রাক-নির্বাচনি দল, এই দল কমনওয়েলথে যাবেন এবং রিপোর্ট দাখিল করবেন। পরে পূর্ণাঙ্গ টিম আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন।

রাজনৈতিক বিষয় আলোচনা হয়েছে কি? এমন প্রশ্নের জবাবে ইসির মুখপাত্র বলেন, তাদের সঙ্গে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। শুধু নির্বাচন পদ্ধতি, আইনকানুন ও বিধিবিধান নিয়ে কথা হয়েছে। কীভাবে ভোটাররা ভোট দেবেন, কীভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা ভোট দেবেন- এসব বিষয়ে জানতে চেয়েছেন। ভোটগ্রহণ কর্মকর্তা ও বিদেশে যারা আছেন, তারা কীভাবে ভোট দেবেন- এ বিষয়েও তারা জানতে চেয়েছেন। তাদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD