বাংলাদেশি ক্রিকেটে নতুন অধ্যায়, আইপিএল-এ মুস্তাফিজের রেকর্ড মূল্য Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




বাংলাদেশি ক্রিকেটে নতুন অধ্যায়, আইপিএল-এ মুস্তাফিজের রেকর্ড মূল্য

বাংলাদেশি ক্রিকেটে নতুন অধ্যায়, আইপিএল-এ মুস্তাফিজের রেকর্ড মূল্য




আইপিএল ডেস্ক ॥ আইপিএল নিলামে পেসারদের দাপট ও চমকপ্রদ দর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অভিষিক্ত পেসারদের প্রথম সেটে মাথিশা পাথিরানাকে পেতে লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতার মধ্যে ত্রিমুখী লড়াই হয়। শেষ পর্যন্ত ১৮ কোটি রুপিতে এই লঙ্কান পেসারকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

জ্যাকব ডাফি ২ কোটি ভিত্তিমূল্যেই বেঙ্গালুরুতে যোগ দেন। এনরিখ নরকিয়াকে ২ কোটিতে দলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে ম্যাট হ্যানরি, স্পেন্সার জনসন, আকাশ দীপ, শিভম মাভি, জেরাল্ড কোয়েতজি ও ফজল হক ফারুকি দল পাননি।

স্পিনারদের অভিষিক্ত সেটে রাহুল চাহার, মাহিশ থিকশানা ও মুজিব উর রহমান অবিক্রিত থাকলেও রবি বিষ্ণইকে ৭ কোটি ২০ লাখ রুপিতে নেয় রাজস্থান রয়্যালস। আকিল হোসেন ২ কোটিতে যোগ দেন চেন্নাই সুপার কিংসে।

নিলামের বড় চমক আসে অনভিষিক্ত পেসারদের সেটে। মাত্র ৩০ লাখ ভিত্তিমূল্যের প্রশান্ত বীর ও কার্তিক শর্মা—দুজনেই সমান ১৪ কোটি ২০ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংসে সুযোগ পান।

অভিষিক্ত ব্যাটারদের দ্বিতীয় সেটে পাথুম নিশাঙ্কাকে ৭৫ লাখ ভিত্তিমূল্য থেকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস, কলকাতার সঙ্গে লড়াই জিতে। এছাড়া জেসন হোল্ডার ৭ কোটিতে যোগ দেন গুজরাট টাইটান্সে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD