বরিশাল ৫ আসন,কারচুপি হলে সেদিন যুদ্ধ বেঁধে যাবে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের মুন্সিগঞ্জ থেকে এসে চরমোনাই ঘাটে ডুবল মাহফিলের লঞ্চ ইসরায়েল-ইরান উত্তেজনায় ‘চিকেন গেমে’ আটকে ট্রাম্প! আবার বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড বাজারে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে, ইরানকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের




বরিশাল ৫ আসন,কারচুপি হলে সেদিন যুদ্ধ বেঁধে যাবে

বরিশাল ৫ আসন,কারচুপি হলে সেদিন যুদ্ধ বেঁধে যাবে




রিয়াজ মাহামুদ আজিম:বরিশাল-৫ আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, প্রচারণা শুরুর দিন থেকে নেতাকর্মীদের গ্রেফতারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল পুলিশ। গত কয়েকদিনে শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। যারাই আমার প্রচারণায় অংশ নিচ্ছে তাদেরই ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। সরোয়ার বলেন, বিএনপির একাধিক নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। হামলার শিকার হয়েছেন অনেক নেতাকর্মী।

 

এরপরও নির্বাচনের মাঠে টিকে রয়েছি। ভোটের দিন (৩০ ডিসেম্বর) বিএনপি নেতাকর্মীদের হয়রানি, গ্রেফতার বা হামলা চলানো হলো খবর আছে। বিএনপির নেতাকর্মী ও ভোটাররা এখন চুপচাপ থাকলেও ভোটের দিন ঠিকই বের হবেন।

 

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপি প্রার্থী সরোয়ার বলেন, ভেবেছিলাম সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি ভালো হবে। নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ হবে। তবে হচ্ছে উল্টো।

 

গণগ্রেফতার, হামলা এবং নির্যাতনের কারণে বাধ্য হয়ে ভোটের প্রচারে কৌশলী হয়েছি। তবে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে কেউ ঘরে বসে থাকবে না। সবাই রাজপথে নামবে। গণবিস্ফোরণ ঘটবে।

 

বৃহষ্পতিবার দুপুরে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন সরোয়ার। এর আগে সদর উপজেলার চরবাড়িয়া ও তালতলী বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD