বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ




নিজস্ব প্রতিবেদক:পরিবহন সংকট নিরসন সহ তিন দফা দাবীতে বিক্ষোভ করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। সোমবার (০৮ এপ্রিল) বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের সামনে থেকে বিক্ষোভ শুরু করা হয়।এরপর বিক্ষোভ মিছিল সহকারে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে বিএম কলেজ অধ্যক্ষর কাছে দাবী সমূহ বাস্তবায়নের লক্ষে স্মারকলিপি প্রদান করা হয়।

বিএম কলেজ শাখা ছাত্র মৈত্রীর সভাপতি জয় চক্রবর্তী জানান, লাহারহাট, বাকেরগঞ্জ, ঝালকাঠি, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া রুটে অনতিবিলম্বে ১০টি বাস দিতে হবে।যতদিন নিজস্ব বাস আসবে না ততদিন ভিন্ন বা বিআরটিসি বাসের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ফিটনেস বিহীন বাস বাতিল করে সকল রুটে নতুন বাস দেওয়া সহ আরো দাবী জানানো হয়েছে।

এছাড়া বাস ছাড়ার সময়ও পরিবর্তণের দাবী করা হয়েছে। এ দাবী বাস্তবায়নের জন্য আগামী ২০ এপ্রিল পর্যন্ত কর্তৃপক্ষকে সময় বেধে দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন শিক্ষার্থীরা।বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নূর নিরব, লোকমান হোসেন, সন্তু মিত্র, রনি, অন্বেশা দাস প্রমি প্রমূখ। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD