বরিশালে একদিনে ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে একদিনে ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে

বরিশালে একদিনে ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে

বরিশালে একদিনে ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ১৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল সবচেয়ে বেশি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, জেলার অন্যান্য হাসপাতালে ২৩ জন, পটুয়াখালীতে ৩১ জন, ভোলায় ২৭ জন, পিরোজপুরে ২০, বরগুনায় ২৩ ও ঝালকাঠিতে তিনজন রয়েছেন।

 

 

মঙ্গলবার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য দফতরের তথ্যানুযায়ী সব মিলিয়ে মঙ্গলবার (১৮ জুলাই) পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৪২৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

 

 

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে দুই হাজার ৮২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৬৫৪ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে মারা গেছে দুজন।

 

 

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

 

 

তিনি বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে।

 

 

শের-ই বাংলা হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি হচ্ছে। জনবলসহ নানা সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন।

 

 

তিনি আরও বলেন, শেবাচিম হাসপাতালে ডেঙ্গুরোগীর চিকিৎসা দেওয়ার জন্য ইতোমধ্যে ২০০ শয্যা রয়েছে। আরও ১০০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তা ব্যবহার করা যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD