ডেঙ্গুর ছোবলে বাড়ছে মৃত্যু, ২৪ ঘন্টায় ১২ জন, বরিশালে ৫ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ !




ডেঙ্গুর ছোবলে বাড়ছে মৃত্যু, ২৪ ঘন্টায় ১২ জন, বরিশালে ৫

ডেঙ্গুর ছোবলে বাড়ছে মৃত্যু, ২৪ ঘন্টায় ১২ জন, বরিশালে ৫




ডেস্ক রিপোর্ট ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন রোগী মারা গেছেন। এছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকায় ২৩৭ জন ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে বরিশাল বিভাগে ১৬৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৪৭ জন, চট্টগ্রামে ৭৭ জন, রাজশাহীতে ২৮ জন, ময়মনসিংহে ২২ জন, খুলনায় ৫২ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ৯ জন রোগী ভর্তি হন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৬ জন নারী এবং ৬ জন পুরুষ। এর মধ্যে বরিশাল বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, ঢাকা দক্ষিণ সিটির ৩ জন, ঢাকা উত্তর সিটির ২ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত ১৭৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন রোগী।

বিশেষজ্ঞরা মনে করছেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় নিয়মিত মশা নিধন কার্যক্রম এবং জনসচেতনতা বাড়াতে হবে। অন্যথায় রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, জ্বর, মাথাব্যথা বা শরীরে ব্যথা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি নিজের আশপাশে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করা জরুরি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD