বরগুনায় করোনা উপসর্গে স্বামীর মৃত্যুর পর স্ত্রী পালাল বাবার বাড়ি Latest Update News of Bangladesh

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




বরগুনায় করোনা উপসর্গে স্বামীর মৃত্যুর পর স্ত্রী পালাল বাবার বাড়ি

বরগুনায় করোনা উপসর্গে স্বামীর মৃত্যুর পর স্ত্রী পালাল বাবার বাড়ি




বরগুনা প্রতিনিধি॥ বরগুনা পৌর শহরের কেজিস্কুল এলাকায় করোনার উপসর্গ নিয়ে এক মাইনুর রহমান নিশাত (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পর তার স্ত্রী পালিয়ে বাবার বাড়ি চলে গেছে।

এছাড়া একই উপসর্গে মারা গেছেন এক বৃদ্ধ (৭৫)। বৃদ্ধকে রোববার রাতের আঁধারে সবার অগোচরে দাফন করেছেন স্বজনরা।

মাইনুর রহমান নিশাত পৌর শহরের কেজিস্কুল ক্রোক এলাকার আইউব ম্যানশনের বাসিন্দা গোলাম সরোয়ার নান্টু ছেলে।

নিশাতের স্বজনরা জানায়, নিশাত কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মধ্যরাতের পর তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্ত কোনো চিকিৎসক সাড়া দেননি। হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

খুব ভোরে ওই যুবকের মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে। বাড়ি লকডাউন করেছে প্রশাসন। ওই যুবকের মৃত্যুর পর তার স্ত্রী পালিয়ে পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নের কাজিরহাট গ্রামে বাবার বাড়িতে চলে যান।

স্থানীয়রা স্ত্রীর বাবার বাড়িটিও লকডাউন করে লাল নিশান টানিয়ে দিয়েছে। অপরদিকে রোববার গভীর রাতে কেজিস্কুল এলাকার ডাক্তার বাড়ি সড়কে জ্বর ও শ্বাসকষ্টে এক বৃদ্ধ মারা যান। বৃদ্ধের স্বজনরা বিষয়টি গোপন রেখে রাতের আঁধারেই গ্রামের বাড়িতে দাফন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানান, মারা যাওয়া বৃদ্ধ তার মেয়ে জামাই রিয়াজ খাঁনের বাসায় থাকতেন। তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাইরে ঘোরাফেরা করতেন। কিন্ত তার মৃত্যুর পর স্বজনরা বিষয়টি গোপন রেখে রাতেই গ্রামের বাড়ি ঢলুয়া ইউনিয়নে দাফন সম্পন্ন করেছেন।

যোগাযোগ করা হলে বৃদ্ধের মেয়ে জামাই রিয়াজ খান বলেন, তার শ্বশুর আগে থেকেই নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন। করোনার উপসর্গ তার ছিল না। পরিস্থিতি বিবেচনায় তাকে রাতেই দাফন করা হয়েছে।

বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, মৃত যুবকের নমুনা সংগ্রহ করে বাড়ি লকডাউন করা হয়েছে। তবে বৃদ্ধের বিষয়টি স্বাস্থ্য বিভাগের জানা ছিল না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD