সংবাদ শিরোনাম:

বন্ধুর বউয়ের সাথে পরকীয়ার সন্দেহে পিরোজপুরে যুবককে কুপিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:12:49 pm, Thursday, 15 February 2024
  • 31 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: বন্ধুর বউয়ের সাথে পরকীয়ার সন্দেহে পিরোজপুরের ইন্দুরকানীতে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ইন্দুরকানীর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে এবং এঘটনায় দুইজনক আসামী করে একটি হত্যা চেষ্টা ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবারণ ও গ্রামবাসীর সূত্রে জানাযায়, একই গ্রামের দুই যুবক আহত ছগির হাওলাদার ও কামরুল হাওলাদার খুবই ঘনিষ্ঠ বন্ধুর সম্পর্ক দীর্ঘদিনের। চট্রগ্রামে কাজকর্ম করতেন একই সাথে।

তবে কামরুল হাওলাদারের স্ত্রী নারগিস বেগমের সাথে বন্ধু ছগির হাওলাদারের গোপন প্রেমের সম্পর্ক চলছে এমন সন্দেহে বুধবার রাতে কামরুল তার নিজ বাড়িতে ডেকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে একটি দাড়ালো দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখে ছগির হাওলাদারকে। আহত ছগীরকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে আহত ছগিরের পরিবার দাবি, পাওনা ৫০ হাজার টাকা চাইতে গিয়েই এই হামলার শিকার তিনি।

ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, ভিকটিম ছগির হাওলাদারের শরীরে একাধিক দাড়ালো দা দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং মামলায় প্রধান আসামী কামরুল হাওলাদার ও তার স্ত্রী নারগিস বেগম পুলিশের অভিযানে বাগেরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের বিচার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বন্ধুর বউয়ের সাথে পরকীয়ার সন্দেহে পিরোজপুরে যুবককে কুপিয়ে জখম

প্রকাশের সময় : 07:12:49 pm, Thursday, 15 February 2024