সংবাদ শিরোনাম:

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ ৩ জেলে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:45:50 pm, Saturday, 7 September 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধি॥  পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচরসংলগ্ন বঙ্গোপসাগরে ১২ মাঝিমাল্লা নিয়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে।শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রাতের এ নৌদুর্ঘটনায় তিন জেলে নিখোঁজ রয়েছেন।শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে ডুবে যাওয়া ট্রলারের মালিক বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুরের সেরাজ পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ তিনজন জেলে হচ্ছেন- বোরহানউদ্দিনের জয়া গ্রামের নূর ইসলাম ছেলে নাঈম (২০), সাজু ব্যাপারীর ছেলে কবির (৩৫) ও আইজল ভদ্দারের ছেলে ফরহাদ (৩০)।

এ দিকে, শনিবার বেলা ১টা ৩০ মিনিটে ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হওয়া ৯ জেলে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাটে গিয়ে অবস্থান নেন।বিষয়টি নিয়ে এ সময় তাদের মধ্যে বোরহানউদ্দিনের জয়া গ্রামের উদ্ধার হওয়া হেজু মাঝি জানান, শুক্রবার রাত ১২টার দিকে প্রচণ্ড ঢেউয়ে তোড়ে বঙ্গোপসাগরে ১২ জন মাঝিমাল্লা নিয়ে তাদের ট্রলারটি ডুবে যায়। তারা রাতভর ডুবে যাওয়া ট্রলার ধরে সাঁতরে ভেসে ছিলেন।

পরদিন শনিবার সকালে একটি ট্রলার গিয়ে তাদের ৯ জেলেকে উদ্ধার করা হলেও তিন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধান পাওয়া যাচ্ছে না।এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, শুক্রবার রাতে ট্রলারডুবির ঘটনায় তিন জেলে নিখোঁজ আছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ ৩ জেলে

প্রকাশের সময় : 03:45:50 pm, Saturday, 7 September 2019