ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন পটুয়াখালী-৪ আসনের এমপি মহিব

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:25:04 pm, Monday, 8 January 2024
  • 3 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মত এমপি নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মহিববুর রহমান মহিব কে কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে বিজয় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় কুয়াকাটা পৌর আওয়ামী লীগ, কুয়াকাটা পৌর যুবলীগ, শ্রমিক লীগ, কুয়াকাটা পৌর কাউন্সিলর সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এমপি মহিববুর রহমানকে ফুলেল শুভেচছা জানান।

পৌর মেয়র আনোয়ার হাওলাদার এর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির আহমেদ ভূইয়া সহ কলাপাড়া, কুয়াকাটার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মহিববুর রহমান মহিব এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকে ভোট দিয়ে যারা আমাকে দ্বিতীয় বারের মত এমপি নির্বাচিত করেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন এই এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। কোন দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ছিল কলাপাড়া-রাঙ্গাবালী, কুয়াকাটা। গত ৫ বছরে ভূমি দখল, মাদক মুক্ত ছিল। ব্যবসায়ীরা সহ সাধারণ মানুষ শান্তিতে বসবাস করছিল।

আগামীতেও আমি শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের সেবা করে যাব।

এর আগে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগ, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগ সহ বিভিন্ন অংঙ্গ সংগঠন এমপি মহিববুর রহমান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন পটুয়াখালী-৪ আসনের এমপি মহিব

প্রকাশের সময় : 09:25:04 pm, Monday, 8 January 2024