সংবাদ শিরোনাম:

ফুফার লাঠির আঘাতে যুবকের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:11:56 pm, Wednesday, 8 June 2022
  • 21 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে ফুফার লাঠির আঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত যুবকের নাম মো. নাঈম হোসেন (২২)। মঙ্গলবার (৭ জুন) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. নাঈম হোসেন উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামের আলিম হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নাঈমের সঙ্গে তার ফুফাতো ভাই সাগরের মারমারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ফুফা কাঞ্চন আলী নাইমকে কাঠের চটা দিয়ে আঘাত করেন, এতে নাঈম গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বুধবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের ফুফাতো ভাই সাগর জানান, নাঈম ও তার চাচাতো ভাই মিলে আমাকে মোবাইল চুরির অভিযোগ দিয়ে মারধর করে। বাবা তাদের কয়েকবার থামানোর চেষ্টা করেন। কিন্তু না পেরে নাঈমকে কাঠের চটা দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়।

নেছারাবাদে থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, একটি পারিবারিক বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। দুই পরিবারকে থানায় ডাকা হয়েছে। নিহতের পরিবার বিচারের দাবিতে মরদেহ নিয়ে থানায় হাজির হয়েছেন। ঘটনার সত্যতা যাচাই করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ফুফার লাঠির আঘাতে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : 10:11:56 pm, Wednesday, 8 June 2022