প্রয়াত শিক্ষক সাংবাদিক রাজীবের জন্মদিনে ভোলায় রাজীব মেলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রয়াত শিক্ষক সাংবাদিক রাজীবের জন্মদিনে ভোলায় রাজীব মেলা

প্রয়াত শিক্ষক সাংবাদিক রাজীবের জন্মদিনে ভোলায় রাজীব মেলা




ভোলা প্রতিনিধি:ভোলা প্রেসক্লাব মিলনায়তনে বুধবার উৎসবমুখর পরিবেশে পালিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক, কবি প্রয়াত রাজীব মীরের ৪৩তম জন্ম বার্ষিকী ও রাজীব মেলা। উৎসবে শিশু কিশোরদের চিত্রাংকন ও আবৃতি প্রতিযোগিতার পাশাপাশি আলোচনায় অংশ নেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

রাজীব সংঘ এ উৎসবের আয়োজন করে। এ সময় প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে রাজীবের জীবনালোখ্য তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, অধ্যক্ষ মাকসুদুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, সাবেক প্রধান শিক্ষক হোসনে আরা চিনু, প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ অপু, প্রেসক্লাব সাবেক সম্পাদক আবৃত্তি শিল্পী সামস উল আলম মিঠু, রাজীব সংঘের আহ্বায়ক সালেহ রনক , ওই সংগঠনের সদস্য সচিব মোঃ আবিদ ফিরোজ, সহকারী অধ্যাপক ফজলে এলাহি, সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু, কবি হাওলাদার মাকসুদ, কবি কাজল কৌসিক , রাজীবের সহধর্মনী সুরমা আক্তার , রাজিব বন্ধুদের মধ্যে কামরুজ্জামান বাহাউদ্দিন প্রমুখ। অপরদিকে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় তিন গ্রুপে শতাশিক শিশু অংশ নেয়।

শুরুতে অতিথিদের উত্তুরি পড়িয়ে দেন রাজীব সংঘের আয়োজকরা। রাজিব শিক্ষকতার পাশপাশি টিভি চ্যানেলে টকশোতে অংশ নিতেন।

তিনি ২০ জুলাই মাত্র ৪২ বছর বয়সে লিভার সিরোসিস রোগে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। রেখে যান মাত্র দু ্ছরের এক শিশু সন্তানকে। মৃত্যুর আগ পযর্ন্ত তার কাব্যগ্রন্থ ছিল ৩টি, প্রবন্ধ গ্রন্থ ছিল ৬টি । পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট পুরস্কার তুলে দেন অতিথিীরা

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD