প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে ব্লেড দিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:29:20 pm, Monday, 27 November 2023
  • 2 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনি‌ধি : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় এক স্কুলছাত্রীর দুই গাল ব্লেড দিয়ে ক্ষত-বিক্ষত করেছে সাব্বির হাওলাদার নামে এক বখাটে কিশোর। আহত স্কুলছাত্রীকে সোমবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় রবিবার দিগত রাতে আহত ওই ছাত্রীর মা বাদি হয়ে বখাটে সাব্বির হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাব্বির হাওলাদার উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মহারাজ হাওলাদারের ছেলে।

মামলা ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার ঠুটাখালী গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসীর নবম শ্রেণী পড়ুয়া মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা শেষে রবিবার দুপুরে বাড়ি ফিরছিলো। পথে বখাটে সাব্বির ও তার সহযোগী কথার ছলে ওই ছাত্রীর পথরোধ করে প্রেমের প্রস্তাব দেয়। স্কুলছাত্রী তা প্রত্যাখান করে প্রতিবাদ করলে এক পর্যায় বখাটে সাব্বির হাতে থাকা ব্লেড দিয়ে ওই ছাত্রীর দুই গাল ক্ষত বিক্ষত করে পালিয়ে যায়। মেয়েটির ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (অপারেশন্স) মো. আব্দুল হালিম তালুকদার বলেন, আহত স্কুলছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বখাটে কিশোর সাব্বির হাওলাদারকে গ্রেপ্তারের পুলিশ অভিযান চালাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে ব্লেড দিয়ে জখম

প্রকাশের সময় : 09:29:20 pm, Monday, 27 November 2023