প্রেমিকাকে বউ সাজিয়ে রাত কাটিয়ে ধরা পুলিশ কর্মকর্তা Latest Update News of Bangladesh

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের মুন্সিগঞ্জ থেকে এসে চরমোনাই ঘাটে ডুবল মাহফিলের লঞ্চ ইসরায়েল-ইরান উত্তেজনায় ‘চিকেন গেমে’ আটকে ট্রাম্প! আবার বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড বাজারে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে, ইরানকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের




প্রেমিকাকে বউ সাজিয়ে রাত কাটিয়ে ধরা পুলিশ কর্মকর্তা

প্রেমিকাকে বউ সাজিয়ে রাত কাটিয়ে ধরা পুলিশ কর্মকর্তা




অনলাইন ডেস্ক: রংপুরে কামরুল হাসান নামে এক পুলিশ কর্মকর্তাকে প্রেমিকাসহ আটক করে থানায় নিয়েছে পুলিশ। জেলা মহিলা পরিষদের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর বনানীপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়।আটক পুলিশ কর্মকর্তা কামরুল হাসান অবশেষে ৫১ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেছেন।

রংপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুমানা জামান বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর বনানীপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে পুলিশের মধ্যস্থতায় রাত ৩টার দিকে হোটেল তিলোত্তমায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক ৫১ লাখ ১ হাজার ৫৩ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ে দেয়া হয়। তবে কাবিননামায় ২১ অক্টোবরের তারিখে রেজিস্ট্রি করানো হয়।

জানা যায়, প্রায় দুই বছর আগে কামরুল ও স্মৃতির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা রংপুর নগরীর বিভিন্ন এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গত ৩ মাস আগে বনানীপাড়ার একটি বাসা ভাড়া নেন তারা। এরই মধ্যে ৩৬তম বিসিএসে পুলিশ বাহিনীতে চাকরি পেয়ে সদ্য প্রশিক্ষণ শেষ করেন কামরুল। আগামী সপ্তাহে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে যোগদান করার কথা তার। সম্প্রতি মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে এতে অস্বীকৃতি জানান কামরুল। একপর্যায়ে স্মৃতি মহিলা পরিষদে লিখিত অভিযোগ দেন।

এদিকে মঙ্গলবার কামরুল বনানীপাড়ার ওই বাসায় গেলে স্মৃতি মহিলা পরিষদের নেতৃবৃন্দকে তার আসার বিষয়টি জানান। পরে মহিলা পরিষদের নেতৃবৃন্দ বনানীপাড়া গিয়ে কামরুলকে দেখার পর পুলিশে খবর দেয়। খবর পেয়ে নগরীর কোতোয়ালি থানা পুলিশ সেখান থেকে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD