সংবাদ শিরোনাম:

প্রেমিকাকে নিজের ঘরে ডেকেছিলেন তানভীর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:58:26 am, Friday, 13 November 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে প্রেমিকার বাড়ি থেকে তানভীর রহমান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পটুয়াখালী শহরের মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানভীর রহমান সদর উপজেলার বড়বিঘাই এলাকার নুরুল হক মাস্টারের ছেলে।

জানা গেছে, একই এলাকার এক স্কুলছাত্রীর সঙ্গে তানভীরের দুই বছরের প্রেম ছিল। প্রেমিকার পরিবারের সঙ্গে ভালো সর্ম্পক থাকায় তানভীর প্রায়ই তাদের বাড়িতে থাকতেন। মঙ্গলবার বিকেলে তিনি প্রেমিকার বাড়িতে যান। রা‌তে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। বুধবার সন্ধায় তানভীরের ঝুলন্ত লাশ দেখতে পান প্রেমিকার মা। পরে তিনি পুলিশকে খবর দেন।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, নিহত তানভীর ও তার প্রেমিকার মোবাইল উদ্ধার করে কল রেকর্ড ও মেসেজ খতিয়ে দেখা হয়েছে। রাতে কয়েকবার প্রেমিকাকে নিজের ঘরে ডেকেছিলেন তানভীর। কিন্তু প্রেমিকা না যাওয়ায় আত্মহত্যার হুমকি দেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

তিনি আরো বলেন, ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটেছে। সারাদিন বিষয়টি গোপন রেখেছে তানভীরের প্রেমিকা ও তার পরিবার। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ যোগাযোগ করেনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

প্রেমিকাকে নিজের ঘরে ডেকেছিলেন তানভীর

প্রকাশের সময় : 12:58:26 am, Friday, 13 November 2020