সংবাদ শিরোনাম:

প্রিয়াঙ্কার লাল পোশাকের দাম কত?

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:19:30 am, Tuesday, 16 October 2018
  • 85 সংবাদটি দেখা হয়েছে

প্রিয়াঙ্কার লাল পোশাকের দাম কত?

অনলাইন ডেস্ক//
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এখন সিনেমার চাইতে ব্যক্তিজীবনের ঘটনা নিয়েই বেশি আলোচিত। সম্প্রতি প্রেমিক নিক জোনাসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসবেন বলে শোনা যাচ্ছে।

এই তারকা এবার আলোচনায় এলেন তার পোশাকের কারণে। লাল পোশাকের একাধিক ছবি প্রিয়াঙ্কা শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। এরপরই কেউ কেউ জানতে চাইছেন এই পোশাকের দাম কত?

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, প্রিয়াঙ্কার লাল রঙের টপটির দাম ১ লাখ ১৬ হাজার টাকা (বাংলাদেশি মুদ্রায়)। এছাড়া লাল রঙের সঙ্গে ম্যাচিং স্কার্টের দাম ২ লাখ টাকা (বাংলাদেশি মুদ্রায়)। এই লাল রঙের স্কার্ট-টপের সঙ্গে মানানসই লাল রঙের একটা ব্যাগ তার হাতে দেখা যায়। তবে ব্যাগটির দাম জানা যায়নি।

প্রিয়াঙ্কার লাল পোশাকের দাম কত?

প্রিয়াঙ্কা চোপড়া এখন বিয়ের আয়োজন নিয়েই ব্যস্ত। একইসঙ্গে নিক জোনাসের হাত ধরে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে তাকে। এছাড়া তার নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ এর শুটিংয়েও অংশ নিচ্ছেন। এই ছবির শুটিং হচ্ছে লন্ডনে।

‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিটি পরিচালনা করছেন সোনালি বোস। ১৩ বছরের আয়শা চৌধুরীর জীবন নিয়ে এই ছবির গল্প। ছবিটি প্রযোজনা করছেন সিদ্ধার্থ রায় কাপুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

প্রিয়াঙ্কার লাল পোশাকের দাম কত?

প্রকাশের সময় : 03:19:30 am, Tuesday, 16 October 2018