সংবাদ শিরোনাম:

প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বিদ্যুৎ পৌঁছাচ্ছে গলাচিপার দুই দুর্গম চরে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:01:35 pm, Tuesday, 8 June 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ আগামী ১০ জুন (বৃহস্পতিবার) প্রথমবারের মতো বিদ্যুতের আলোয় আলোকিত হবে পটুয়াখালীর গলাচিপা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন। দুটি ইউনিয়নে বিদ্যুতের সুফল ভোগ করবে লক্ষাধিক মানুষ। দিনটি সামনে রেখে রঙিন পোস্টার-ফেস্টুনে বর্ণিল সাজিয়েছে এলাকাবাসী।

চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তামান্না বলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিদ্যুৎ দিয়েছেন। আমাদের ঘরও বিদ্যুতের আলোয় আলোকিত হবে। মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সারাজীবন মনে রাখব। আমরা আর অবহেলিত থাকব না। আমাদের এলাকায় আইসিটি, শিক্ষা, কৃষি ও চিকিৎসাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হবে।

চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল বলেন, চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন দুটি দ্বীপাঞ্চল হওয়ায় সরাসরি বিদ্যুতের আওতায় আনা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নদীবেষ্টিত দ্বীপ ইউনিয়ন দুটি আজ বিদ্যুতের আলোয় আলোকিত হতে যাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে আমাদের এটাই বড় পাওয়া।

পল্লী বিদ্যুৎ সমিতির সূত্রে জানা গেছে, ভোলা জেলা থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল, চরবিশ্বাস ইউনিয়নে বিদ্যুতের সঞ্চালন লাইন চালু করা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আবুল বাসার জানান, ১৬৫ কোটি টাকা ব্যয়ে নদীতে সাবমেরিন ক্যাবল দিয়ে এ বিদ্যুতের লাইন স্থাপন করা হয়েছে, যা দেশে সবচেয়ে দীর্ঘতম সাবমেরিন ক্যাবল লাইন। প্রতিটি গ্রাহকের বাড়িতে মিটারের লাইনের তার টানা আছে।

সরকার-নির্ধারিত ফি জমা দিলেই অল্প সময়ে সংযোগ দেয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ১০ জুন আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উদ্বোধন করা হবে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বিদ্যুৎ পৌঁছাচ্ছে গলাচিপার দুই দুর্গম চরে

প্রকাশের সময় : 11:01:35 pm, Tuesday, 8 June 2021