পূর্ব বিরোধের জের ধরে বাউফলে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পূর্ব বিরোধের জের ধরে বাউফলে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

পূর্ব বিরোধের জের ধরে বাউফলে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম




আমজাদ হোসেন॥  পটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জের ধরে মোঃ মাহবুব মোল্লা (৩৫) নামে এক যুবলীগ নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময়ে তাকে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে নাজিরপুর ছোটডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। মাহবুব নাজিরপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাহবুব মোটরসাইকেল যোগে উপজেলা সদর থেকে ছোট ডালিমা গ্রামের নিজ বাড়ী যাচ্ছিলেন।

এ সময়ে রাত সাড়ে নয়টার দিকে নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে পূব পরিকল্পিত ভাবে প্রতিবেশি নাজিরপুর গ্রামের হানিফ আকনের ছেলে রাহাত (২৬)ও বারেক হাওলাদারের ছেলে আনোয়ারের (২৭)নেতৃত্বে ৪/৫ জনের একটি দল দেশীয় রামদা দিয়ে কুপিয়ে যুবলীগ নেতা মাহবুবকে রক্তাক্ত অবস্থায় রাস্তাার ওপর ফেলে রেখে যায়।

পরে মাহবুবের ডাক চৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে গতকাল রোববার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রাহাতের চাচা শহিদুল ইসলাম বলেন, হামলার কথা শুনে আমি ঘটনাস্থলে গেলে মাহবুবের স্বজনেরা আমার ওপর হামলা চালানোর চেষ্টা চালায়। স্থানীয়দের সহায়তায় আমি হামলা থেকে রক্ষা পাই। আমার ভাইয়ের ছেলে রাহাত ঘটনার সময়ে এলাকায় ছিল না। বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)আল মামুন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD