পটুয়াখালী প্রতিনিধি॥ চলমান পুলিশের সেবা অব্যাহত রাখতে আরো ১৩ নতুন গাড়ি পেল পটুয়াখালী জেলা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন থানায় গাড়িগুলো হস্তান্তর করেন এসপি মোহাম্মদ মইনুল হাসান।
এ সময় বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান ও মির্জাগঞ্জ থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম নতুন গাড়ি গ্রহণ করেন।
এসপি বলেন, পুলিশের সব চাহিদা বর্তমান সরকার পূরণ করছে। তাই জনগণের সেবা নিয়ে কোনো অভিযোগ-আপত্তি চাই না। মন দিয়ে কাজ করুন আত্মতৃপ্তি পাবেন।
এর আগে আরো ৫টি ডাবল কেবিন পিকআপ, একটি মাইক্রোবাস, একটি মিনিবাস, একটি ট্রাক, একটি প্রিজন ভ্যান, একটি অ্যাম্বুলেন্স, একটি স্পিড বোট ও নয়টি মোটরসাইকেল বরাদ্ধ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান, অ্যাডিশনাল এসপি সদর সার্কেল মোহাম্মদ মুকিত হাসান খানসহ সব থানার ওসি।
Reporter Name 

















