সংবাদ শিরোনাম:

পুলিশের মানবিকতায় শিশু সন্তানকে খুঁজে পেলেন বাবা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:15:40 pm, Tuesday, 17 November 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ মা বেঁচে নেই। বাবা আবার বিয়ে করেছেন। সৎ মায়ের অত্যাচার আর শিক্ষকের বকুনি সহ্য করতে না পেরে কুয়াকাটায় পালিয়ে যায় ১০ বছরের শিশু রাকিব।

পুলিশের মানবিকতায় শিশু সন্তানকে খুঁজে পেলেন ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা আব্দুর রাজ্জাক।

পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের সহযোগিতায় রাকিব তার বাবার কাছে ফিরে গেছে বলে ওসি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাস থেকে জানা যায়, বরিশালের কাজিরহাটে একটি কওমি মাদরাসার ছাত্র রাকিব। শিক্ষকের বকুনি খেয়ে পালিয়ে যায় কুয়াকাটায়। ১৫ নভেম্বর রাত ২টার দিকে সমুদ্র সৈকতে একা একা ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের টহল টিমের। রাকিবের দিকে এগিয়ে যায় পুলিশ সদস্যরা। রাকিব প্রথমে কিছুটা ভয় পেলেও পুলিশের মানবিকতায় সে ঘটনা খুলে বলে।

রাতেই মহিপুর থানা পুলিশ ঝালকাঠির নলছিটি থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি এ সংবাদ পৌঁছে দেন রাকিবের বাবা আব্দুর রাজ্জাকের কাছে। তিনি ছুটে আসেন মহিপুর থানায়। খুঁজে পান সন্তানকে। এ সময় থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পুলিশকে ধন্যবাদ জানিয়ে সন্তানকে নিয়ে ফিরে যান বাবা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পুলিশের মানবিকতায় শিশু সন্তানকে খুঁজে পেলেন বাবা

প্রকাশের সময় : 09:15:40 pm, Tuesday, 17 November 2020