সংবাদ শিরোনাম:

পিরোজপুর বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:42:17 pm, Saturday, 28 March 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভান্ডারিয়া প্রতিনিধি॥  পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় উপজেলায় দগ্ধ হয়ে মাহফুজা আক্তার (৪০) নামে স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) ভোররাতে পৌর এলাকার দক্ষিণ- পুর্ব ভান্ডারিয়ায় এ ঘটনা ঘটে। মাহফুজা আক্তার উপজেলা সদরের খান সাহেব আব্দুল মজিদ জমাদ্দার কিন্টার গার্টেন স্কুলে শিক্ষকতা করতেন। তিনি পৌরসভার দক্ষিণ-পুর্ব ভান্ডারিয়ায় মৃত আব্দুল ওহাব হাওলাদারের মেয়ে।

ভান্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সিহাব হাসান জানান, শনিবার ভোর রাতে ভান্ডারিয়া পৌরসভার দক্ষিণ-পুর্ব ভান্ডারিয়ায় মাহফুজা আক্তারের সেমি পাকা দ্বিতল বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় পরিবারের সবাই ঘর থেকে বের হতে সক্ষম হলেও ওই বাড়ির দোতালায় ঘুমিয়ে থাকা মাহফুজা বের হতে পারেননি। পরে ফায়ার সার্ভিস দল প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময়ের মধ্যে ঘুমিয়ে থাকা মাহফুজা আগুনে পুড়ে মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পাশে থাকা তার বোন মাহামুদার ঘরও আংশিক পুড়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুর বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

প্রকাশের সময় : 02:42:17 pm, Saturday, 28 March 2020