সংবাদ শিরোনাম:

পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:13:37 pm, Saturday, 22 January 2022
  • 14 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পিরোজপুর জেলা ছাত্রলীগের সকল কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সংগঠনটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের কাছ থেকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আওলাদ খান, উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক শাহাদাৎ হোসেন এবং কেন্দ্রীয় সদস্য আলী হোসেন আলমের কাছে নিজ নিজ জীবনবৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলায় সশরীরে উপস্থিত হয়ে আগ্রহী পদ-প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশের সময় : 08:13:37 pm, Saturday, 22 January 2022