পিরোজপুরে স্বরূপকাঠিতে গৃহবধূর আত্মহত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে স্বরূপকাঠিতে গৃহবধূর আত্মহত্যা

পিরোজপুরে স্বরূপকাঠিতে গৃহবধূর আত্মহত্যা

পিরোজপুরে স্বরূপকাঠিতে গৃহবধূর আত্মহত্যা




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের স্বরূপকাঠির সমুদয়কাঠি গ্রামে পারিবারিক কলহের জের ধরে পিয়া হাজরা (২০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার স্বামী শোভন পালের ঘরে বসে পিয়া বিষপান করেন।

 

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার পিয়াকে মৃত ঘোষণা করেন। তবে মেয়েকে শারিরীক নির্যাতন করার অভিযোগ করেন পিয়ার বাবা স্বপন হাজরা।

 

 

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

 

 

জানা গেছে, উপজেলার জলাবাড়ি গ্রামের স্বপন হাজরার কন্যা পিয়া হাজরা দেড় বছর আগে সমুদয়কাঠি গ্রামের পরিমল পালের পুত্র শোভন পালের সাথে প্রেমের সম্পর্ক থেকে দুজনে পালিয়ে বিয়ে করেন।

 

পরে মেয়ের বাবা বিষয়টি মেনে নেন। স্বপন হাজরা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে তার মেয়েকে কারণে অকারণে শোভন মারধর করত। কিন্তু মেয়ের কথায় তিনি তেমন একটা আমল দিতেন না। ঘটনার দিন সকালেও তার মেয়ে পিয়াকে শ্বশুর বাড়ির লোকজন মারধর করেন বলে অভিযোগ করেন স্বপন হাজরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD