পিরোজপুরে স্ত্রীকে তালাক দিয়ে ক্ষোভে ফাঁস নিলেন স্বামী Latest Update News of Bangladesh

রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে স্ত্রীকে তালাক দিয়ে ক্ষোভে ফাঁস নিলেন স্বামী

পিরোজপুরে স্ত্রীকে তালাক দিয়ে ক্ষোভে ফাঁস নিলেন স্বামী

পিরোজপুরে স্ত্রীকে তালাক দিয়ে ক্ষোভে ফাঁস নিলেন স্বামী




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুরে স্ত্রীকে তালাক দিয়ে ক্ষোভে-দুঃখে মো. মহাসিন মল্লিক নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের নিজ বাড়ির সামনে থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মহাসিন ওই এলাকার জায়নাল মল্লিকের ছেলে। তিনি পেশায় কৃষক।

 

 

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মহাসিনের সঙ্গে তার স্ত্রী আনজিলা বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেগে গিয়ে তিনি মৌখিকভাবে স্ত্রীকে তালাক দেন। পরে ক্ষোভে নিজ বাড়ির সামনের জাম গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজ করতে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

 

 

নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, রোববার সকালে নিজ বাড়ির সামনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মহাসিনকে দেখে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD