পিরোজপুরে স্কুলশিক্ষক সমীরন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির রায় Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে স্কুলশিক্ষক সমীরন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির রায়

পিরোজপুরে স্কুলশিক্ষক সমীরন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির রায়

পিরোজপুরে স্কুলশিক্ষক সমীরন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির রায়




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুরে স্কুল শিক্ষক সমীরন মজুমদার (৩০) হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির রায় দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জেলা দায়রা জজ মোহাম্মদ মহিদুজ্জামান-এর আদালত এ রায় দেন।

 

 

রায়ে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামের চিত্তরঞ্জন রায়ের ছেলে দিপংকর রায় (৩০), একই গ্রামের মৃত দ্বিন মোহাম্মাদ শেখের ছেলে নুর ইসলাম ওরফে নুরু শেখ (৩০) ও বজলুর রহমান শেখের ছেলে খোকন শেখ (২৪) এ ৩ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

 

 

একই সাথে প্রত্যেককে আরো এক লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করা হয়। এ ছাড়া নিহত সমীরনের মজুমদারের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করার অভিযোগে ওই ৩ জনের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ প্রদান করা হয়। এ সময় মামলার প্রধান আসামি ও মৃতদণ্ড প্রাপ্ত দিপংকর রায় ছাড়া সকলেই উপস্থিত ছিলেন। এ মামলার অন্য ৫ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়।

 

 

মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালের ২৩ মার্চ রাত ২টার দিকে উপজেলার ৯নং পশ্চিম বানিয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীরন মজুমদারকে নিজ বাড়ির ঘরের সিঁদ কেটে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়। এ এ সময় নিহত সমীরনের স্ত্রী তার স্বামীকে কুপিয়ে হত্যার সাথে জড়িতদের বাঁধা দিলে হত্যাকারীরা তাকেও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে। ঘটনায় তার স্ত্রী স্বপ্না বসু বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

 

এ ঘটনায় থানা পুলিশ ওই হত্যা কা›েডর সাথে জড়িত থাকার সন্দেহে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক দিপংকর রায় ও মো. খোকন শেখ এ দু’জকে গ্রেফতার করেন। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী একই বছর ২৮ ডিসেম্বর ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুজিবুর রহমান তদন্ত করে নুরুল ইসলাম শেখ , নাঈম শেখ, শাহজামাল ওরফে জামাল শেখ, সুমন শেখ, মিজু হাওলাদার, আতিয়ার শেখ এ ৮ জনের নামে চার্জসিট দাখিল করেন।

 

 

মামলাটি পিরোজপুরের অতিরিক্ত জেলা দায়রা জজের আদালতে বিচারাধীন ছিল। কিন্তু ওই বিচারক না থাকায় দীর্ঘ শুনানি শেষে জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় প্রদান করেন। মমালায় সরকারি পক্ষে আইনজীবী পিপি খান মো. আলাউদ্দিন এ মামলাটি পরিচালনা করেন। আর আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল কবির বাদল ও মো. দেলোয়ার হোসেন।

 

 

নিহত সমীরন মজুমদারের মা নিহার কনা মজুমদার এ রায় ঘোষণার পর ছেলে হত্যার কথা বলে কান্নায় ভেঙে পড়ে বলেন, আমি রায়ে সন্তুষ্ট। তবে এ হত্যার সাথে আরো কেহ জড়িত থাকলে সৃষ্টিকর্তা তাদের বিচার করবেন।

 

 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল কবির বাদল জানান, তারা ন্যায়বিচার পেতে উচ্চ আদালতে আপিল করবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD